সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

সুন্দরবনে পর্যটক রিসোর্টে ডাকাতির চেষ্টা: কোস্ট গার্ডের অভিযানে আটক ২

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৭:১৯ পূর্বাহ্ণ
সুন্দরবনে পর্যটক রিসোর্টে ডাকাতির চেষ্টা: কোস্ট গার্ডের অভিযানে আটক ২
সুন্দরবনে পর্যটক রিসোর্টে ডাকাতির চেষ্টা: কোস্ট গার্ডের অভিযানে আটক ২

​মো: রাজ হাওলাদার, মোংলা প্রতিনিধি 
সুন্দরবনের ঢাংমারী এলাকায় পর্যটকবাহী রিসোর্টে হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় দুই দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গত সোমবার বিকেলে মোংলা কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়

​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ মে) ভোর ৪টার দিকে খুলনা জেলার দাকোপ থানার ঢাংমারী খাল সংলগ্ন 'সুন্দরী ইকো রিসোর্টে' একদল দুষ্কৃতকারী জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পর্যটকদের ওপর হামলা ও মালামাল লুটপাটের উদ্দেশ্যে তারা এই অনুপ্রবেশ ঘটায়। তবে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডকে অবহিত করা হয়।

​ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে কোস্ট গার্ড বেইস মোংলা। সোমবার বিকেলে ঢাংমারী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির চেষ্টায় সরাসরি জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন:দাকোপ খুলনার বাসিন্দা 
​রাজন সরদার (২৫), পিতা: অজ্ঞাত, 
এবং একই এলাকার বাসিন্দা 
​রতন সরদার (১৪), পিতা: অজ্ঞাত,

​মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান:

​"আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।"
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা আরো জানান 
​সুন্দরবন ও পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন