সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ -ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৭:২১ পূর্বাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ -ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ -ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ -ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৫ই মে (মঙ্গলবার) সকাল ১১টায় "ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম" এমআরএসসি (ইম্প্রুভড্ সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নিং মাইগ্রেন্টস) প্রত্যাশা-২ প্রকল্প'র উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত কর্মশালা সম্পন্ন হয়।

ব্রাক রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ ইমাম উদ্দিন'র সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বিমল কর্মকার, উপজেলায় অবস্থিত বিভিন্ন ইউনিয়নের সচিব ও  ইউপি সদস্য,
ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামে কর্মরত সদস্যবৃন্দ, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা অর্থনৈতিক অভিবাসীগণ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন