বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুচক্রীদের রাজনীতি এখন আমার পথ আটকানো-মুফতি আমির হামজা এমপি

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৮:৪৫ পূর্বাহ্ণ
কুচক্রীদের রাজনীতি এখন আমার পথ আটকানো-মুফতি আমির হামজা এমপি
কুচক্রীদের রাজনীতি এখন আমার পথ আটকানো-মুফতি আমির হামজা এমপি

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া ঃ   
‘অপকর্মকারীদের’ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে তিনি কুষ্টিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন।
সোমবার (৪ এপ্রিল) রাতে আমির হামজা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে কুষ্টিয়াবাসীর প্রতি এ আহ্বান জানান।
ফেসবুকে তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় ও নেটিজেনরা সেখানে নানারকম মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে আমির হামজা লিখেছেন, ‘কুষ্টিয়াবাসীর সেবা ও উন্নয়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডাকেই তাদের মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।
সংসদ সদস্য হওয়ার পর থেকে কুষ্টিয়ার সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন দাবি করে তিনি লেখেন, ‘ল্য করছি, আমি যখনই জনগণের জন্য ভালো কোনো কাজের উদ্যোগ নিচ্ছি, তখনই একটি স্বার্থান্বেষী মহল পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। আসলে তাদের হাতে জনকল্যাণের কোনো রাজনীতি নেই। মানুষের জন্য ভালো কিছু করার সমতা হারিয়ে তারা এখন আমার পথ আটকানোর নোংরা খেলায় মেতে উঠেছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘অতীতে যারা কুষ্টিয়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল, বর্তমান প্রশাসনের কঠোর অবস্থানের কারণে তারা এখন কোণঠাসা। তাদের অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন অস্তিত্ব সংকটে ভুগছে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।’
এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমির হামজা লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের মা-বাবা, ভাই-বোনেরা যে বিশ্বাস নিয়ে আমার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন, সেই আমানত রায় আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অতীতেও আপনারা আমার পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আমার বিশ্বাস। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই অপকর্মকারী ও ষড়যন্ত্রকারীদের পরাজিত করবো ইনশাআল্লাহ।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ