সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জের হাওরের পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৫:৪৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জের হাওরের পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান
কিশোরগঞ্জের হাওরের পরিস্থিতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো: সাইদুর রহমান

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সাইদুর রহমান আজ কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার হাওর অঞ্চল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে সচিব হাওর এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং চলমান প্রাকৃতিক অবস্থা, কৃষি কার্যক্রম ও স্থানীয় জনজীবনের খোঁজখবর নেন। তিনি পানির স্তর, ফসলের অবস্থা এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলাকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করতে হলে নির্ধারিত কিছু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এসব শর্ত পূরণ হলে বিষয়টি বিবেচনা করা হবে।

নদী খননের বিষয়ে তিনি জানান, এটি মূলত পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিষয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছেন এবং এ সংক্রান্ত সমস্যাগুলো যথাযথভাবে ঊর্ধ্বতন মহলে উপস্থাপন করবেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।

সচিব সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং যেকোনো দুর্যোগ মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা ,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া,
উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার,
অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু,  
উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রুকনুজ্জামান । এছাড়াও  তিনি মিঠামইনে হাওর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন,মিঠামইন  উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন -শফিক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মেজাবে রহমত , সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম, ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর, মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুল ইসলাম অপু, মিটামইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, ইটনার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাবেদ পাঠান , মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন