বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প ৫ শতাধিক অসহায় মানুষ পেল সেবা

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৬:২২ অপরাহ্ণ
কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প ৫ শতাধিক অসহায় মানুষ পেল সেবা
কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প ৫ শতাধিক অসহায় মানুষ পেল সেবা

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে  উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএম কে) বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে  কালিয়াকৈর শ্রীফলতলী এলাকা পল্লী মঙ্গল শাখা অফিস প্রাঙ্গণে  আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সামগ্রী,  চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু, সার্জারি এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসকদের আন্তরিক সেবায় উপকারভোগীদের মাঝে স্বস্তি ও সন্তোষের চিত্র দেখা যায়।
এ সময়  উপস্থিত ছিলেন  ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সোহেল রানা, কালিয়াকৈর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আবুল বাশার এবং হিসাব রক্ষক মোঃ মুজিবুর রহমান, মোঃ আসাদুল ইসলাম উপজেলা সমন্বয়কারী হিসাব রক্ষক ।
১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে।
এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী মঙ্গল কর্মসূচীর এ আয়োজনকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন সচেতন মহল।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ