বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

রামুতে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৬:৩৫ অপরাহ্ণ
রামুতে  অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার
রামুতে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার 
কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

রামু থানার এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে এএসআই ছবিউল্লাহ, এএসআই মোঃ ইলিয়াছ, এএসআই রুপম চন্দ্র সেন, এএসআই মোঃ জাহেদুল ইসলাম, এএসআই মোঃ সৈয়দ হোছাইন ও এএসআই কোরবান আলীসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে কালাবাঁশির (২৭) বসতঘরের সামনের কক্ষ থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করেন।

অভিযানকালে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়, আমির হোসেন ওরফে কালাবাঁশি, হেলাল উদ্দিন, আবুল কাশেম, মোঃ আলমগীর, শফিউল করিম, সুবাস প্রকাশ শুভ রাজ এবং শেফায়েত নুরকে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত একনলা সচল বন্দুক, ৪টি তাজা অ্যামুনিশন, ৫টি খালি অ্যামুনিশন, ৫টি শটগানের কার্তুজ, ২টি কিরিচ, একটি কাঠের বাটযুক্ত কিরিচ, একটি গ্রাইন্ডিং মেশিন, একটি চাইনিজ কুড়াল, ৯টি চকলেট বোমা, অস্ত্র তৈরির ৫টি নকশা, বিভিন্ন ধরনের লোহার রড, পাইপ ও কাটিং সরঞ্জাম, হাতুড়ি, প্লায়ার্স, স্ক্রু ড্রাইভারসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম। এছাড়াও জব্দ করা হয়েছে ৮৫টি শিশা, একটি টুল বক্স এবং অন্যান্য যন্ত্রপাতি, যা অস্ত্র তৈরি ও অপরাধ সংঘটনে ব্যবহারের প্রস্তুতির ইঙ্গিত দেয় বলে জানিয়েছে পুলিশ।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ডাকাতির পরিকল্পনা করে আসছিল এবং মঙ্গলবার ভোরে বড় ধরনের একটি ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
রামু থানা পুলিশের ধারাবাহিক অভিযান থাকায় সাম্প্রতিক সময়ে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ  হিসাবে কৃতিত্ব অর্জন করেছেন। তা ছাড়া রাষ্ট্রপ্রতি পুরস্কারে ও ভূষিত হয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ