বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান হলেন হাসান জাফির তুহিন

Admin ০৬ May ২০২৬ · Wednesday · ০১:৩২ অপরাহ্ণ
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান হলেন হাসান জাফির তুহিন
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান হলেন হাসান জাফির তুহিন

মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো: গোলাম রব্বানী।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় সেচ ও কৃষি উন্নয়নে কাজ করা একটি সরকারি প্রতিষ্ঠান। এটি ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে কৃষি উৎপাদন বৃদ্ধি, বৃক্ষরোপণ, গ্রামীণ রাস্তা নির্মাণ ও কৃষিজ যান্ত্রিকীকরণের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সাধন করে।

মূল তথ্য ও কার্যাবলী: প্রতিষ্ঠা: ১৯৯২ সালের ১৫ জুন এটি প্রতিষ্ঠা করা হয় (মূলত ১৯৮৫ সালের প্রকল্পের পুন:সংস্থাপন)।
প্রধান কার্যালয়: রাজশাহী। পরিধি: রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় ১০,০০০ বর্গকিলোমিটার এলাকা।
মূল কার্যক্রম: সেচ ব্যবস্থাপনা: গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে সেচ সুবিধা নিশ্চিত করা।
কৃষি উন্নয়ন: বহুমুখী শস্য উৎপাদন, বীজ সরবরাহ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার। 
পরিবেশ সংরক্ষণ: ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি।
অবকাঠামো: গ্রামীণ সড়ক নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বিএমডিএ উত্তরবঙ্গের কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কৃষিজমিতে সেচ প্রদান, কৃষিপণ্য পরিবহন সহজ করতে গ্রামীণ সড়ক নির্মাণ ও সবুজায়নসহ নানাবিধ কাজ করে বিএমডিএ।

নবনিযুক্ত চেয়ারম্যান কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এর বাড়ি পাবনা জেলার চাটমোহর উপজেলায় অবস্থিত।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ