খুলনায় বালাকোট দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা
মো: আল-মাহফুজ শাওন
ঐতিহাসিক ৬ মে বালাকোট দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।
খুলনা মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
আলোচনা সভায় বক্তারা বালাকোট দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মুসলিম উম্মাহর ইতিহাসে এ দিনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, এই দিবস মুসলিম জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও চেতনার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বালাকোটের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আদর্শিক জীবন গঠনের আহ্বান জানানো হয়।