সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

খুলনা মহানগর জাসাস নেতার ইন্তেকাল

Admin ০৬ May ২০২৬ · Wednesday · ০৩:১৮ অপরাহ্ণ
খুলনা মহানগর জাসাস নেতার ইন্তেকাল
খুলনা মহানগর জাসাস নেতার ইন্তেকাল

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম রেজা আর নেই। মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে খুলনা মহানগরসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রেজাউল ইসলাম রেজা ছিলেন একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ সংগঠক। দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার এই অকাল প্রয়াণে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন