রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১

Admin ০৬ May ২০২৬ · Wednesday · ০৩:৩৬ অপরাহ্ণ
ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১
ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১

মিরাজ হোসেন,ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার (৬ মে ২০২৬) ভোরে একটি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন থানার এসআই মোঃ ছলিমুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে থানাধীন কাচিয়া ইউনিয়নর পদ্মমনসা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে স্থানীয় বাসিন্দা মোঃ সিরাজ সিকদার (৪৫)-কে তার বসতঘরের সামনে থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত সিরাজ সিকদার (৪৫) পদ্মমনসা এলাকার বাসিন্দা এবং তার পিতা মোঃ জাহাঙ্গীর মিয়া। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ