শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

করিমগঞ্জে প্রবীণ ও মরহুম উলামায়ে কেরামের স্মরণে দোয়া ও স্মৃতিচারণ

Admin ০৪ April ২০২৬ · Saturday · ০৪:২৭ অপরাহ্ণ
করিমগঞ্জে প্রবীণ ও মরহুম উলামায়ে কেরামের স্মরণে দোয়া ও স্মৃতিচারণ
করিমগঞ্জে প্রবীণ ও মরহুম উলামায়ে কেরামের স্মরণে দোয়া ও স্মৃতিচারণ

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জে দেশের প্রবীণ ও মরহুম উলামায়ে কেরামদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাকশ্রী নূরুল উলুম ডি.এস আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহতারাম শামছ উদ্দিন।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল বারী রিয়াদী। এছাড়া বক্তব্য দেন করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মো. জাহেদ উদ্দিন, সাবেক সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, ঝাউতলা ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আব্দুল ওয়াহাব, উরদিঘী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহতাব উদ্দিন এবং সাগুলী শহীদি গোরস্থান দাখিল মাদরাসার সুপার মাওলানা জালাল উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রবীণ উলামায়ে কেরামরা দ্বীনের খেদমতে আজীবন কাজ করে গেছেন এবং সমাজে ইসলামের সুমহান বাণী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা আরও বলেন, এসব আলেমদের আদর্শ ও ত্যাগ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

বক্তারা মরহুম উলামায়ে কেরামের জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের দেখানো পথে চলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মরহুম উলামায়ে কেরামদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উলামা ও সমমনা ঐক্য পরিষদের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ