শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

ভোলায় বিএনপি নেতা জাকির ফরাজীর মুক্তির দাবিতে সড়ক অবরোধ,দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

Admin ০৬ May ২০২৬ · Wednesday · ০৩:৪০ অপরাহ্ণ
ভোলায় বিএনপি নেতা জাকির ফরাজীর মুক্তির দাবিতে সড়ক অবরোধ,দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
ভোলায় বিএনপি নেতা জাকির ফরাজীর মুক্তির দাবিতে সড়ক অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

মিরাজ  হোসেন, ভোলা:

ভোলায় বিএনপি নেতা মো. জাকির ফরাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে তাঁর অনুসারীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এতে প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় পরীক্ষার্থীসহ দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা শহরের বাংলাবাজার এলাকায় মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল বের করে এবং একপর্যায়ে টায়ার জ্বালিয়ে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে কোস্ট গার্ড মো. জাকির ফরাজীকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, আটক জাকির ফরাজী ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে জাকির ফরাজীর অনুসারীদের দাবি, তিনি নির্দোষ এবং তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তারা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

অবরোধ চলাকালে সাধারণ মানুষ, বিশেষ করে পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ