শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দিন

Admin ০৬ May ২০২৬ · Wednesday · ০৩:৪৫ অপরাহ্ণ
কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দিন
কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এড.জালাল উদ্দিন এমপি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর-লোহাজুরী রাস্তার পাশে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

​বুধবার(৬মে) বিকাল ৩টার দিকে স্থানীয় কৃষি ও কৃষকের উন্নয়নে এই বিশেষ খাল পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে ও জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা,উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন,শেখ জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল, আতিকুর রহমান আতিক,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ জাইদুল,মাহফুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজী ও মীর মোঃ মোশাররফ হোসেন মাসুদ,সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী,পৌর যুব দলের আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্র দলের আহবায়ক তশরিফুল হাসিব ও সদস্য সচিব আশিকুর রহমানসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য যে, সত্তরের দশকের শেষভাগে শহীদ জিয়াউর রহমান স্ব-নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। কটিয়াদীর এই খালটি সেই সময় তার সরাসরি নির্দেশনায় ও উপস্থিতিতে খনন করা হয়েছিল। দীর্ঘ সময় সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা সেচ সংকটে ভুগছিলেন।

​এসময় বক্তারা বলেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে কয়েকশ হেক্টর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে। শহীদ জিয়ার এই কালজয়ী উদ্যোগ পুনরুজ্জীবিত করার মাধ্যমে কৃষিতে নতুন জোয়ার আসবে। "শহীদ জিয়ার হাতে গড়া এই খালটি কটিয়াদীর কৃষকদের জন্য আশীর্বাদ। আমরা তার উন্নয়নমুখী রাজনীতিকে সমুন্নত রাখতেই এই উদ্যোগ গ্রহণ করেছি। এর ফলে এলাকায় জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।"

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ