সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

চরফ্যাশনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজ

Admin ০৬ May ২০২৬ · Wednesday · ০৩:৪৭ অপরাহ্ণ
চরফ্যাশনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজ
চরফ্যাশনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজ

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি। ভোলার চরফ্যাশনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় উপজেলার কর্মরত সকল সাংবাদিক এ মামলাকে হয়রানিমূলক ও স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত বলে মন্তব্য করেন।

সভায় জানানো হয়, সম্প্রতি চরফ্যাশনে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচিতি সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া উপস্থিত সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ ও ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে বক্তব্য দেন। তার এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে কারণ জানতে চেয়ে একটি চিঠি প্রদান করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

এ ঘটনায় মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বাদী হয়ে বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ৭ জন সাংবাদিকসহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসার পর সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন—চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও ‘বাংলাদেশের আলো’ পত্রিকার প্রতিনিধি জুলফিকার মাহামুদ নিয়াজ, সাধারণ সম্পাদক ও ‘ইনকিলাব’ প্রতিনিধি কামাল গোলদার, নির্বাহী সদস্য ও ‘আগামীর সময়’ প্রতিনিধি আবু সিদ্দিক ঢালী, সদস্য ও ‘যায়যায়দিন’ প্রতিনিধি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘দৈনিক সংবাদ’ প্রতিনিধি জামাল মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ‘দৈনিক বাংলা’ প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘সমকাল’ প্রতিনিধি নোমান সিকদার এবং কাজী মনজুর হোসেন।

প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজীর সভাপতিত্বে বক্তারা বলেন, “নিজের অপকর্ম আড়াল করতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এ মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সভায় বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিঠামইনে উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন স্মারকলিপি পেশ

মিঠামইনে উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন স্মারকলিপি পেশ

  বিজয় কর রতন ,হাওড় অঞ্চল প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের দায়িত্ব...

০৮ June ২০২৬ · Monday · ১০:৫৮ পূর্বাহ্ণ