বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা নদীতে অবমুক্ত

Admin ০৬ May ২০২৬ · Wednesday · ০৪:০৯ অপরাহ্ণ
পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা নদীতে অবমুক্ত
পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা নদীতে অবমুক্ত

‎এসকে এম মহসিন রেজা,‎উপজেলা প্রতিনিধি (খুলনা) 
‎
‎খুলনার পাইকগাছায় সরবরাহ করার সময় বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করা হয়। 
‎মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষনে মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে মৎস্য দপ্তর ও নৌ পুলিশ।
‎ বুধবার (৬ মে)দুপুরে উপজেলার শিববাটী ব্রীজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে বিশেষ এ অভিযানে সরবরাহ করার সময় সুন্দরবন ও এর আশপাশ এলাকার নদ-নদী থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ পারশে জব্দ করা হয়। পরে জব্দকৃত পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয় এবং এধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার। 
‎উল্লেখ্য সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এলাকার কিছু সংখ্যক মানুষ সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন নদ-নদী থেকে পারশে সহ বিভিন্ন প্রজাতির পোনা আহরণ করে এলাকার মৎস্য চাষি এবং চিংড়ি ঘেরে সরবরাহ করে থাকে। ইতোমধ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের বিজ্ঞানীরা পারশে মাছের কৃত্রিম উপায়ে পোনা উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করলে ও বাণিজ্যিক ভাবে গড়ে ওঠেনি হ্যাচারি কিংবা ব্যক্তি পর্যায়ের কোন প্রতিষ্ঠান। যার ফলে এলাকার হাজার হাজার ঘের ব্যবসায়ীরা পারশে মাছের পোনার জন্য এখনো প্রাকৃতিক উৎসের উপর নির্ভর করতে হয়। এলাকায় প্রচুর পারশে পোনার চাহিদা থাকায় বাগদা এবং গলদা চিংড়ির মতো বাণিজ্যিক ভাবে হ্যাচারিতে পারশে পোনা উৎপাদন জরুরি। এ ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অনেক উদ্দোক্তা এগিয়ে আসতো বলে মনে করছেন উপকূলীয় এলাকার চিংড়ী চাষিরা।
‎

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ