সোমবার, ১১ মে ২০২৬
সারাদেশ

রাবিপ্রবিতে অন্তঃক্লাব বিতর্কে চ্যাম্পিয়ন টিম রেটোরিক

Admin ০৬ May ২০২৬ · Wednesday · ০৪:২১ অপরাহ্ণ
রাবিপ্রবিতে অন্তঃক্লাব বিতর্কে চ্যাম্পিয়ন টিম রেটোরিক
রাবিপ্রবিতে অন্তঃক্লাব বিতর্কে চ্যাম্পিয়ন টিম রেটোরিক

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১ম রাবিপ্রবি অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা। 

বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। 

জানা যায়, রাবিপ্রবি ক্যাম্পাসে দক্ষ বিতার্কিক তৈরি, নেতৃত্ববোধ জাগরণ এবং নতুন বিতার্কিকদের দেশব্যাপী চলমান বিতর্ক প্রতিযোগিতাগুলোর অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। 

টূর্ণামেন্টে মোট ৫ টি টিম লড়াই করে শিরোপা জয়ের জন্য। টিম রেটোরিক, টিম ভাইব, টিম দ্য ভয়েস, টিম দ্য ফিক্সারস, টিম সাকসেস পার্টনারস। এই দলগুলোর মধ্যে, ‘টিম রেটোরিক’ এবং ‘টিম দ্য ফিক্সারস’ ফাইনালে পৌঁছায়। ফাইনালে মোঃ সামসিদ দোহা উৎস , ফয়সাল আহম্মেদ তুষার এবং সানজিদা রুবায়েত এর ‘টিম দ্য ফিক্সারস’কে পরাজিত করে শিরোপা ঘরে তুলে নেয় শান্তু বড়ুয়া, সায়্যেদা মোফাত্তেহা আহমেদ এবং মুনতাসিরুল আলমের  এর ‘টিম রেটোরিক।  ডিবেটার অব দ্য ফাইনাল হিসেবে বিবেচিত হন সায়্যেদা মোফাত্তেহা আহমেদ।

নবীনদের মধ্য থেকে ফাইনালিস্ট শান্তু বড়ুয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে  সিনিয়র বিতার্কিকদের সঙ্গে একই দলে অংশগ্রহণ খুবই রোমাঞ্চকর এবং শেখার অনেক বড় এক সুযোগ ছিল।’

টুর্নামেন্ট সম্পর্কে ডিবেটিং সোসাইটির সভাপতি মোহাম্মদ শাহেদুল মারুফ বলেন,‘এই টুর্নামেন্টগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের জ্ঞান ও দক্ষতার স্ফুরণ ঘটে এবং তারা সামনে আরো ভালো করার অনুপ্রেরণা পায়। রাবিপ্রবিতে বুদ্ধিবৃত্তিক আলোচনা বৃদ্ধি ও শিক্ষার্থীদের উন্নয়নের জন্য এরকম প্রতিযোগিতা অনেক কার্যকর ভূমিকা রাখবে।’


ফাইনাল ম্যাচে রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আয়নুল ইসলাম, সহ-সভাপতি (প্রশাসন) সঞ্চিতা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইফতেখার আলম নাহিদ, ইংরেজি বিতর্ক সমন্বয়ক নকিবুল আবছার শাওন, কোষাধ্যক্ষ মোসাদ্দেক হোসেন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দ্রিমা চান্দ্রেয়ী উপস্থিত ছিলেন। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

আব্দুর রাব্বি হাসান ওয়ালিদগ্রীষ্ম মানেই উষ্ণতার ঋতু–এ কথা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি। কি...

১১ May ২০২৬ · Monday · ০৪:৪১ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

ডেস্ক নিউজ:বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হ...

১১ May ২০২৬ · Monday · ০৩:৪৪ অপরাহ্ণ
নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে...

১১ May ২০২৬ · Monday · ০৪:২৩ পূর্বাহ্ণ