শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

Admin ০৭ May ২০২৬ · Thursday · ০৮:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

সদ্য ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পদ বঞ্চিত অংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গ বাজার মোড় এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা ঘোষিত কমিটিকে ‘সিন্ডিকেটের মাধ্যমে গঠিত’ দাবি করে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের বিরুদ্ধেও স্লোগান দেন।

এ সময় শহরের গুরুত্বপূর্ণ গৌরাঙ্গ বাজারের তিন রাস্তার মোড়ে অবরোধের কারণে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় আধাঘণ্টা পর কর্মসূচি শেষ হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির অমি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ, গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সানি আহমেদ খান, পৌর ছাত্রদের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসানসহ নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান বলেন, ‘কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি সম্পূর্ণ সিন্ডিকেটের মাধ্যমে করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম একক আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই কমিটি দেওয়া হয়েছে। আমরা এই কমিটি মানি না, মানবো না।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদলের অভিভাবক বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আকুল আবেদন জানাই, বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হোক। আমরা কোনো সিন্ডিকেটের কমিটি মেনে নেব না। ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামবো।’

গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ বলেন, ‘আজকের অবরোধ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতে কিশোরগঞ্জের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

উল্লেখ্য, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করে। এরপর থেকেই একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। 

এর আগে গত বছরের ১৫ মে ঘোষিত কমিটি ২০ দিনের মাথায় স্থগিত করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন কমিটি ঘোষণা করা হলেও আগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউরকে বাদ দেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ