জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
জয়পুরহাট প্রতিনিধি ঃ ‘সবাই মিলে করি কাজ, মানবিক হবে সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দিবসটি উপলক্ষে সকালে জয়পুরহাট রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন শেষে শহরের জিরো পয়েন্টে (পাঁচুর মোড়) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন,
জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান এবং সাধারণ সম্পাদক এ.এইচ.এম ওবায়দুর রহমান সুইট, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ১৮২৮ সালের ৮ মে রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিনটিকেই বিশ্বব্যাপী গভীর শ্রদ্ধার সাথে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়।