শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

রামগতিতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি

Admin ০৭ May ২০২৬ · Thursday · ০২:১৩ অপরাহ্ণ
রামগতিতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি
রামগতিতে খাল পুনঃখনন উদ্বোধন করেন এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি

রামগতি (লক্ষ্মীপুর)উপজেলা সংবাদদাতা: 
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ১.২ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়  এ প্রকল্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও  লক্ষ্মীপুর-৪ (রামগতি - কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান।২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের অন্তর্ভুক্ত খালটি আলেকজান্ডার কন্ট্রাক্টর বাড়ির সামনে থেকে আলেকজান্ডার সেন্টার খাল মাছ ঘাট  পর্যন্ত ১২০০ মিটার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন   উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তজা আল আমিন, রামগতি থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান  । প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পরে তিনি উপজেলা পরিষদ সম্মেলনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ড/প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চেক ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে  যোগ দেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ