সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

Admin ০৭ May ২০২৬ · Thursday · ০২:১৬ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
পাকুন্দিয়ায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা উপজেলায় সরকারিভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ কর্মসূচির আওতায় প্রতি মণ ধান ১ হাজার ৪৪০ টাকা এবং প্রতি মণ চাল ১ হাজার ৯৬০ টাকা দরে সংগ্রহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দীন। তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের ফলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন পিআই কর্মকর্তা আঃ মান্নান, ফুড অফিসার জেসমিন আক্তার, নুরুন্নাহারসহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান মাসুদ, যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল।
উদ্বোধনের পর অতিথিরা খাদ্য গুদামের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, নির্ধারিত মান বজায় রেখে পর্যায়ক্রমে নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে।
স্থানীয় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরাসরি সরকারি ক্রয় কার্যক্রমের মাধ্যমে তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন, যা তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিঠামইনে উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন স্মারকলিপি পেশ

মিঠামইনে উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন স্মারকলিপি পেশ

  বিজয় কর রতন ,হাওড় অঞ্চল প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের দায়িত্ব...

০৮ June ২০২৬ · Monday · ১০:৫৮ পূর্বাহ্ণ