সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

পাইকগাছায় ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ ভাউচার জালিয়াতি: যুবক আটক

Admin ০৭ May ২০২৬ · Thursday · ০২:৪২ অপরাহ্ণ
পাইকগাছায় ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ ভাউচার জালিয়াতি: যুবক আটক
পাইকগাছায় ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ ভাউচার জালিয়াতি: যুবক আটক

‎এসকে এম মহসিন রেজা 
‎উপজেলা প্রতিনিধি (খুলনা) 

‎​খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংক শাখা ‘সেলফিন’ অ্যাপের জাল ভাউচার ব্যবহার করে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার চেষ্টাকালে এক জনকে আটক করা হয়েছে।
‎আটককৃত যুবকের নাম নাইমুল হক। তিনি বরিশাল জেলার নেছারাবাদ থানার পিরোজপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে।

‎​ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পাইকগাছা ইসলামী ব্যাংক শাখায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ব্যাংক সূত্রে জানা গেছে, আটককৃত নাইমুল হক ব্যাংকের ক্যাশ কাউন্টারে দেড় লক্ষ টাকার একটি সেলফিন ভাউচার জমা দেন। কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তা ভাউচারটি যাচাই (Verify) করার সময় জালিয়াতির বিষয়টি ধরে ফেলেন।

‎​প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যাচ্ছে বুঝতে পেরে অভিযুক্ত নাইমুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে উপস্থিত সাধারণ জনতা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

‎​ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজার মো. আবু জাফর জানান প্রতারক যুবকটি আমাদের শাখায় দেড় লক্ষ টাকার একটি ভাউচার জমা দিয়েছিল।
‎আমাদের অফিসার ভাউচারটি যাচাই করার সময় বুঝতে পারেন এটি জাল। তাৎক্ষণিকভাবে প্রতারকটি পালানোর চেষ্টা করলে বাজারের লোকজন তাকে ধরে নিয়ে আসে।
‎পরবর্তীতে আমরা সাথে সাথেই সংশ্লিষ্ট  থানা পুলিশকে খবর দেই।
‎​​খবর পেয়ে  থানা পুলিশ দ্রুত ব্যাংকে উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়ে যায়। এ ব্যাপারে ওসি গোলাম কিবরিয়া জানান , এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শ...

২৭ July ২০২৬ · Monday · ১০:১০ অপরাহ্ণ
যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়া দেন আমরা চালাই- নাসীরুদ্দীন পাটওয়ারী

যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়া দেন আমরা চালাই- নাসীরুদ্দীন পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি:এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,যদি ক্ষমতা না চালাইত...

২৭ July ২০২৬ · Monday · ১০:০৬ অপরাহ্ণ
কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের কালাই উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে দই উৎপাদনের...

২৭ July ২০২৬ · Monday · ১০:০৫ অপরাহ্ণ