রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় ধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

Admin ০৭ May ২০২৬ · Thursday · ০২:৪৭ অপরাহ্ণ
লোহাগড়ায় ধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার
লোহাগড়ায় ধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

জেলা প্রতিনিধি :নড়াইল

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ আকতার খানকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

বুধবার (৭ মে) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার টগরবন্দ ইউনিয়নের পানাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তারকৃত আকতার খান লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের মৃত এবাদত খানের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে একটি ফার্নিচারের ব্যবসা পরিচালনা করতেন।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার মেয়ের বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল দুপুরে লোহাগড়া পৌর এলাকার আলামুন্সির মোড়ে আকতার খানের ফার্নিচারের দোকানে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের হলে আসামি পলাতক ছিলেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে র‍্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
র‍্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পর গ্রেপ্তারকৃত আসামিকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ