শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

খুলনার নিরালা মোড়ে ছিনতাইচেষ্টার ঘটনায় দুইজনের কারাদণ্ড

Admin ০৮ May ২০২৬ · Friday · ০৫:৩১ পূর্বাহ্ণ
খুলনার নিরালা মোড়ে ছিনতাইচেষ্টার ঘটনায় দুইজনের কারাদণ্ড
খুলনার নিরালা মোড়ে ছিনতাইচেষ্টার ঘটনায় দুইজনের কারাদণ্ড

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মহানগরীর নিরালা মোড়ে ইজিবাইক থেকে টাকা ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— আল-আমীন (৪৫), পিতা আব্দুল আজিজ, সাং নাগের বাজার, বাগেরহাট এবং আমির ফকির (২৭), পিতা মজিদ, সাং গাবতলা, মোরেলগঞ্জ, বাগেরহাট।

আদালত সূত্রে জানা যায়, আল-আমীনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আমির ফকিরকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার নিরালা মোড়ে একটি ইজিবাইক থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা তাদের হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ডাদেশ প্রদান করেন। উল্লেখ্য, গত রাতে একই স্থানে জনতার হাতে আটক হয় ওই দুই আসামি।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরলেও এলাকায় ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা কামনা করেছেন তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন