সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

কক্সবাজারে গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Admin ০৮ May ২০২৬ · Friday · ০৫:৩৬ পূর্বাহ্ণ
কক্সবাজারে গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
কক্সবাজারে গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: কাউছার উদ্দিন হৃদয় 
কক্সবাজারে গবেষণার গুরুত্ব, গবেষণার প্রয়োজনীয়তা এবং গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে এক বর্ণাঢ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত এর হলরুমে এ সেমিনারের আয়োজন করে । এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
“Importance of Research and Research Platform” শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার , এর সহযোগী অধ্যাপক , সহকারী জেলা তথ্য অফিসার , এর পার্টনারশিপ ও কমিউনিকেশন অ্যাডভাইজার এবং এর ডিরেক্টর ।
সেমিনারে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন এর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং CCDRC এর প্রতিষ্ঠাতা । তারা গবেষণার মৌলিক ধারণা, গবেষণার বিভিন্ন ধাপ, তথ্য সংগ্রহ পদ্ধতি এবং গবেষণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র উন্নয়নের নানা দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, “জ্ঞান অর্জনের জন্য আমাদের জানার আগ্রহ বাড়াতে হবে। প্রশ্ন করার মানসিকতা থেকেই গবেষণার সূচনা হয়।”
সভাপতির বক্তব্যে ড. বেলাল নূর আজিজী বলেন, “গবেষণায় পিছিয়ে থাকা মানে উন্নয়নে পিছিয়ে পড়া। গবেষণার প্রসারে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে রাজিদুল হক বলেন, “গবেষণা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ও খুব শিগগিরই একটি গবেষণা প্রকাশনায় যুক্ত হতে যাচ্ছে।”
সহযোগী অধ্যাপক শারমিন সিদ্দিকা লিমা বলেন, “বর্তমান বিশ্বে গবেষণা শুধু একাডেমিক উন্নয়নের জন্য নয়, বরং দক্ষতা বৃদ্ধি, সমালোচনামূলক চিন্তাশক্তি গঠন এবং পেশাগত উৎকর্ষ অর্জনের অন্যতম মাধ্যম।”
সহকারী জেলা তথ্য অফিসার মিজানুর রহমান বলেন, “গবেষণা ছাড়া কোনো জাতি টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। তাই সরকারি ও বেসরকারি পর্যায়ে গবেষণাকে আরও উৎসাহিত করতে হবে।”
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা তরুণদের গবেষণামুখী কার্যক্রমে সম্পৃক্ত হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জিয়াউল কবির মোরাদ, তাহিয়ান কামাল, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনি আক্তার, রিচি মনি, রহমত উল্লাহ ও সাজেদা আক্তার সাজসহ আরও অনেকে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিঠামইনে উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন স্মারকলিপি পেশ

মিঠামইনে উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন স্মারকলিপি পেশ

  বিজয় কর রতন ,হাওড় অঞ্চল প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের দায়িত্ব...

০৮ June ২০২৬ · Monday · ১০:৫৮ পূর্বাহ্ণ