শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

করিমগঞ্জের গুণধর ইউনিয়নে পুলিশিং কমিটি নিয়ে সংঘর্ষ,বিএনপি সভাপতি আশরাফ আলী ভূঁইয়া আহত

Admin ০৮ May ২০২৬ · Friday · ০৫:৪১ পূর্বাহ্ণ
করিমগঞ্জের গুণধর ইউনিয়নে পুলিশিং কমিটি নিয়ে সংঘর্ষ,বিএনপি সভাপতি আশরাফ আলী ভূঁইয়া আহত
করিমগঞ্জের গুণধর ইউনিয়নে পুলিশিং কমিটি নিয়ে সংঘর্ষ,বিএনপি সভাপতি আশরাফ আলী ভূঁইয়া আহত

করিমগঞ্জ প্রতিনিধি 
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে পুলিশিং কমিটিতে নাম অন্তর্ভুক্ত না হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়া আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গুণধর ইউনিয়নের পুলিশিং কমিটির তালিকা প্রকাশের পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় মরিচখালী বাজারের সনজিল মার্কেট এলাকায় গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়ার সঙ্গে ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক পারভেজ আহমেদের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশরাফ আলী ভূঁইয়া আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মরিচখালী বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে পল্লী চিকিৎসক তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।

ঘটনার পর আশরাফ আলী ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গুণধর ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক পারভেজ আহমেদ বলেন, “পুলিশিং কমিটির বিষয়টি নিয়ে কথাকাটাকাটির সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।”

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ