শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান

Admin ০৮ May ২০২৬ · Friday · ০৮:৩৮ পূর্বাহ্ণ
পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান
পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান

এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি (খুলনা) 

‎পাইকগাছায় খালের স্বাভাবিক পানি প্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে অবৈধ প্রতিবন্ধক অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
‎বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার লস্কর ইউনিয়নের কামাক্ষে খালে এ অভিযান পরিচালিত হয়।

‎উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে খালের মধ্যে স্থাপন করা বিভিন্ন অবৈধ প্রতিবন্ধক সামগ্রী অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে এসব প্রতিবন্ধকের কারণে খালের পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং স্থানীয়ভাবে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল বলে জানা গেছে।

‎অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে খালের স্বাভাবিক পরিবেশ ও পানি চলাচল বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, অবৈধ প্রতিবন্ধক অপসারণের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে।

‎এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন