সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

মনে হয় মসজিদে আর নামাজ পড়তে পারবো না-কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ ছিদ্দিক

Admin ০৮ May ২০২৬ · Friday · ১২:২৮ অপরাহ্ণ
মনে হয় মসজিদে আর নামাজ পড়তে পারবো না-কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ ছিদ্দিক
মনে হয় মসজিদে আর নামাজ পড়তে পারবো না-কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ ছিদ্দিক

সরদার রইচ উদ্দিন টিপু,জেলা প্রতিনিধি নড়াইল


নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন করফা গ্রামের একলিম শেখ (৪২) ও কাশেম শেখ (৫০)। তারা মামলার এজাহারভুক্ত ৩ ও ৫ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, করফা গ্রামের মৃত কুটি মিয়া শেখের ছেলে মো. ছিদ্দিক শেখ (৭৩) গত ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আতোষপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় আহত ছিদ্দিক শেখের ছেলে রিপন শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রউফ শেখ, কবির শেখ, একলিম শেখ, পিলু শেখ, কাশেম শেখ, রমজান শেখ, মারুফ শেখ ও হাশেম আলীসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা রামদা, ছ্যানদা, চায়নিজ কুড়াল, লোহার রড, হাতুড়ি, হকিস্টিক ও লাঠি দিয়ে ছিদ্দিক শেখকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথা, হাত, ঘাড়, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

এবিষয়ে বৃদ্ধ ছিদ্দিকের সাথে কথা হলেন তিনি হামলার বীভৎস কাহিনি বলতে বলতে ভেংগে পড়েন। পরিশেষে তিনি বলেন আমি হয়তো মসজিদে আর নামাজ পড়তে পারবো না। কারন আমি পঙ্গু হয়ে গিয়েছি।

এ বিষয়ে আসামীপক্ষের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে গত ২৫ এপ্রিল দুপুরে করফা এলাকা থেকে একলিম শেখ ও কাশেম শেখকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিঠামইনে উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন স্মারকলিপি পেশ

মিঠামইনে উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন স্মারকলিপি পেশ

  বিজয় কর রতন ,হাওড় অঞ্চল প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের দায়িত্ব...

০৮ June ২০২৬ · Monday · ১০:৫৮ পূর্বাহ্ণ