রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ৯৩ কেজি গাঁজা জব্দসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Admin ০৮ May ২০২৬ · Friday · ০৩:১১ অপরাহ্ণ
কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ৯৩ কেজি গাঁজা জব্দসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ৯৩ কেজি গাঁজা জব্দসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সাইফুর রহমান  স্টাফ রিপোর্টার:

"বাংলাদেশ আমার অহংকার"-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ রংপুর বিভাগকে মাদকমুক্ত করতে র‍্যাব-১৩ এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ( ৭ এপ্রিল) রাত ১০. ৩০ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে নুর ইসলাম কে গ্রেফতার করেন।

র্্যাবসুএে জানা যায় নুর ইসলামের নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের খাঁটের নিচ থেকে এসময় ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জব্দকৃত মাদক ফুলবাড়ি থানায় হস্তান্তর ও আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ