সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামে মেঘনার সংযোগ খালের তীব্র ভাঙ্গনে ১০০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৪:৪৫ পূর্বাহ্ণ
অষ্টগ্রামে মেঘনার সংযোগ খালের তীব্র ভাঙ্গনে ১০০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন
অষ্টগ্রামে মেঘনার সংযোগ খালের তীব্র ভাঙ্গনে ১০০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন, হুমকিতে পরিষদ ভবন, বসতভিটা,ও বাজার

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি:
কিশোগঞ্জের অষ্টগ্রামে ধলেশ্বরী - মেঘনার সংযোগ গজিয়া খালে তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। হুমকীর মুখে পড়েছে ইউনিয়ন পরিষদের নবনির্মিত সরকারি ভবন, বাঙ্গালপাড়া বাজার এবং খাল তীরবর্তী বসতভীটাসহ প্রায় দেড় কিলোমিটার এলাকা। সরেজমিনে শুক্রবার বিকালে গিয়ে দেখা যায়, উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের গজিয়া খালের দক্ষিণ পশ্চিমাংশে বাজার হতে উছমানপুর পর্যন্ত তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। বড় বড় ফাটল দিয়ে মুহেুর্তের মধ্যে ভেংগে ভেংগে পড়ছে তীরের মাটি এবং প্রবল স্রোতের টানে তা নিমিষেই ভাসিয়ে নিয়ে যাচ্ছে । অন্যদিকে মুসল্লিরা খালের তীরে দাঁড়িয়ে ভাঙন রোধে দোয়া পড়তে দেখা গেছে।

স্থানীয়রা জানান-বন্যার পানি নেমে যাচ্ছে ফলে লাউড়া মাইজখোলা এলাকায় নদীর নাব্যতা সংকটের কারণে এ খালে পানি প্রবাহের চাপ বেড়েছে। প্রবল স্রোতের টানে এ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। গত দুই  দিনে প্রায় ১০০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে ভাঙ্গতে থাকলে অল্প কিছুদিনের মধ্যে বাঙ্গালপাড়া বাজারের পূর্বাংশ, স্থানীয় ইউনিষদ ভবন, শত শত ঘরবাড়ী বিলীন হওয়ার আশংকায় রয়েছে এলাকাবাসী। পূর্বদিকে বাজারের একমাত্র পণ্য উঠা-নামার ঘাট সংলগ্ন সিঁড়ির তলার মাটি ইতিমধ্যে সরে গেছে। যেকোন মুহুর্তে সিঁড়ি ধ্বসে যেতে পারে । এতে চরম দূর্ভোগের শিকার হবে ব্যবসায়ী,ক্রেতা-বিক্রেতা যাত্রী সাধারণ। অন্যদিকে অষ্টগ্রাম- নোয়াগাও কোটি টাকার সড়ক নদী গর্ভে বিলীন হওয়ার  পথে।  অতিদ্রুত ভাঙ্গনরোধে কার্যকর পদেক্ষেপ গ্রহনের জন্য কর্তৃপক্ষের নিকট জোড়দাবী জানান এলাকাবাসী।


‎স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান- বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গত বছরও অবহিত করেছি। এ বছর অতি দ্রুত ব্যবস্থা না করলে ইউনিয়ন পরিষদ ভবন,বাজার- বসতভীটা বিলীন হয়ে যাবে। ফলে অপূরণীয় ক্ষতির সম্মুখিন হবে এলাকাবাসী।

‎এ বিষয়ে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুব আলম জানান, বিষয়টি নিয়ে  আমরা আগেও কাজ করেছি।এবছরও সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিঠামইনে উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন স্মারকলিপি পেশ

মিঠামইনে উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন স্মারকলিপি পেশ

  বিজয় কর রতন ,হাওড় অঞ্চল প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের দায়িত্ব...

০৮ June ২০২৬ · Monday · ১০:৫৮ পূর্বাহ্ণ