শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

নতুন স্বপ্ন, নতুন পথচলা: রুয়েটে নবীনদের প্রাণবন্ত অভিষেক

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৭:১৩ পূর্বাহ্ণ
নতুন স্বপ্ন, নতুন পথচলা: রুয়েটে নবীনদের প্রাণবন্ত অভিষেক
নতুন স্বপ্ন, নতুন পথচলা: রুয়েটে নবীনদের প্রাণবন্ত অভিষেক

মো: ইসমাইল, রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজন করা হয় বর্ণিল নবীনবরণ ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান। শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।

সকাল থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেয় তিনটি অনুষদের অধীন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৮টা ৩০ মিনিটে পুরকৌশল অনুষদের, সকাল ৯টা ৫০ মিনিটে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের এবং সকাল ১১টা ১০ মিনিটে যন্ত্রকৌশল অনুষদের নবীনদের নিয়ে পৃথক পরিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবাগতদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন, “রুয়েট শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি সম্ভাবনা ও নেতৃত্ব তৈরির একটি প্ল্যাটফর্ম। এখান থেকে তোমাদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। দেশ ও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে রুয়েটের শিক্ষার্থীরা ইতোমধ্যে সাফল্যের স্বাক্ষর রেখেছে, তোমরাও সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”

সভাপতির বক্তব্যে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা যেন নিরাপদ, ইতিবাচক ও শিক্ষাবান্ধব হয়, সেটিই আমাদের লক্ষ্য। র‍্যাগিং ও বুলিংবিরোধী কঠোর নীতিমালার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে স্বাস্থ্যবীমাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে শৃঙ্খলা, গবেষণামুখিতা, প্রযুক্তিগত দক্ষতা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি র‍্যাগিং, বুলিং কিংবা যেকোনো ধরনের অপ্রীতিকর আচরণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়েও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

এসময় তড়িৎ ও টেলিযোগাযোগ কৌশল (ইটিই) বিভাগের নবাগত শিক্ষার্থী আলমাস হোসেন আদিব নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “গ্রামের বাড়ি থেকে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও প্রস্তুতি নিয়ে রুয়েটে ভর্তি হতে পেরে আমি গর্বিত। আমি চাই এখানে সবাই মিলেমিশে শেখার সুন্দর পরিবেশ তৈরি করুক, যাতে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, আবাসন সুবিধা, আধুনিকায়ন পরিকল্পনা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও শিক্ষার্থীদের জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ১০ মে থেকে প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নবীনদের জন্য আয়োজিত এই অনুষ্ঠান তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং আত্মবিশ্বাসী পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ