সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

তাড়াইলে বিদ্যুতে লাগানো অটোরিকশা থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০১:৩২ অপরাহ্ণ
তাড়াইলে বিদ্যুতে লাগানো অটোরিকশা থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
তাড়াইলে বিদ্যুতে লাগানো অটোরিকশা থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে বিদ্যুতে লাগানো

অটোরিকশা থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুলেমান মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ৮ টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলেমান মিয়া ওই গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সারাদিন আটোরিকশা চালিয়ে রাত ১২টার দিকে নিজ বাড়িতে ফিরে অটোরিকশা বিদ্যুতের চার্জে লাগান সুলেমান মিয়া। সকালে অটোরিকশাটি থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে পড়ে যান। উপস্থিত লোকজন সুলেমান মিয়াকে আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মুহাম্মদ মাসুদ করিম বলেন, সংবাদ পেয়ে এসআই আলমগীর কাসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তিনি বলেন, বিদ্যুতে লাগানো অটোরিকশা থেকে চার্জার খুলতে গিয়ে চালক সুলেমান মিয়া নামের যুবক তার নিজ বাড়িতে মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ কবরস্থানে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিঠামইনে উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন স্মারকলিপি পেশ

মিঠামইনে উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন স্মারকলিপি পেশ

  বিজয় কর রতন ,হাওড় অঞ্চল প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের দায়িত্ব...

০৮ June ২০২৬ · Monday · ১০:৫৮ পূর্বাহ্ণ