শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

স্টার ফেয়ার ক্রিকেট ফেস্ট ২০২৬-এর জার্সি ও ট্রফি উন্মোচন

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০১:৩৮ অপরাহ্ণ
স্টার ফেয়ার ক্রিকেট ফেস্ট ২০২৬-এর জার্সি ও ট্রফি উন্মোচন
স্টার ফেয়ার ক্রিকেট ফেস্ট ২০২৬-এর জার্সি ও ট্রফি উন্মোচন

মাসুদ মাহাতাব:

“ক্রীড়া ই শক্তি, ক্রীড়া ই বল, মাদক-মোবাইল ছেড়ে খেলতে চল”  এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ‘গ্রীণলিফ প্রেজেন্ট স্টার ফেয়ার ক্রিকেট ফেস্ট ২০২৬’। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নগরীর স্টার ফেয়ার কালচারাল ট্রেনিং ইনস্টিটিউট কার্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার ফেয়ার ইনস্টিটিউটের উপদেষ্টা সাজেদুল আলম মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার ফেয়ারের উপদেষ্টা সঞ্জয় কুমার নাথ, শান্তনু ঘোষ, হাসান উজ্জামান, মাই টিভির ব্যুরো চিফ মো. নুরুল কবির, ফুলের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা ক্যাপ্টেন মহসিন আলমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

গ্রীন লিফ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় সন্ধ্যা ৬টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অংশগ্রহণকারী দলের অধিনায়ক আরিয়ান, অধিনায়ক ওমি খান এবং সহ-অধিনায়ক মাসুম নীলের উপস্থিতিতে জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। এ সময় আতশবাজির ঝলকানিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে সাজেদুল আলম মিল্টন বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি খেলোয়াড়দের উৎসাহ দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি ও স্টার ফেয়ারের কর্ণধার আলমগীর হোসেন আলো বলেন, বর্তমান প্রজন্ম যদি মাদক ও মোবাইল আসক্তি থেকে বের হয়ে খেলাধুলার দিকে এগিয়ে আসে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী করতে স্টার ফেয়ার সবসময় কাজ করে যাবে বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সফল আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ