সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

গাজীপুরে দিনে-দুপুরে বাড়ি ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বাড়ির মালিক

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০২:০১ অপরাহ্ণ
গাজীপুরে দিনে-দুপুরে বাড়ি ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বাড়ির মালিক
গাজীপুরে দিনে-দুপুরে বাড়ি ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বাড়ির মালিক

গাজীপুর প্রতিনিধিঃ 
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ৫ মে মঙ্গলবার সকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইব্রাহিম খলিল (৫৪) নামের এক ব্যক্তির টিনশেড হাফ বিল্ডিং বাড়িতে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মো.ইব্রাহিম খলিল।
অভিযোগে ভুক্তভোগী মো. ইব্রাহিম খলিল উল্লেখ্য করেন, কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকায় ১৫.৫ শতাংশ জমি ক্রয় করে সেখানে টিনশেড বাড়ি নির্মাণ করে অফিস হিসেবে ব্যবহার করেছেন তিনি। গত ৫ মে মঙ্গলবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকার চিহ্নিত বেশ কয়েকজন ব্যক্তির নেতৃত্বে ১২-১৪ জনের একটি সংঘবদ্ধ দল রামদা, চাপাতি, ছুরি, শাবল ও লোহার রড নিয়ে বেআইনিভাবে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং বাড়ীতে থাকা ম্যানেজার দুলাল সিকদার (৬০), প্রতিবেশী কোরবানী আলী (৪৩), অফিসের হিসাব রক্ষক রফিক মিয়া (৪৪), কে বেধড়ক মারপিট করে এবং তাদের কে হুমকী দিয়ে বাড়ী থেকে বের করে দিয়ে বাউন্ডারী ওয়াল ভেঙ্গে বাড়ীতে থাকা খাট বিছানাপত্র নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও স্টীল লোহার গেট সহ বেশ কিছু মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার সময় তার ম্যানেজার ও হিসাব রক্ষক বাধা দিলে দুর্বৃত্তরা তাদের কে মারতে যায়। এ সময় তাদের চিৎকার শুনে আশে-পাশের লোকজন এসে তাদের কে উদ্ধার করে।
​এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, অভিযোগের পরপর যে পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়েছিল তার কাছ থেকে খোঁজ নিয়ে তিনি বিস্তারিত জানাতে পারবো।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার মানুষের দোরগোড়ায় আধুনিক ও নির্ভরযোগ্য কুরিয়ার সেবা পৌ...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৬ অপরাহ্ণ
খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

মো: আল-মাহফুজ শাওন:রাত গভীর। চারপাশে নীরবতা। খুলনা রেলস্টেশনের মেঝেতে যাত্রীদের আনাগোনা থা...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৫ অপরাহ্ণ