শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্রকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করলো কেএমপি

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০২:৫৬ অপরাহ্ণ
হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্রকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করলো কেএমপি
হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্রকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করলো কেএমপি

মো:  আল-মাহফুজ শাওন

খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

জানা যায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার অভিভাবক খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হলে কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকায় স্থানীয় লোকজন শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে তাকে পোড়াদহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পোড়াদহ রেলওয়ে পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানাকে অবগত করে। সংবাদ পেয়ে অভিযোগকারী অভিভাবক দ্রুত সেখানে উপস্থিত হন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

বর্তমানে শিশুটি সুস্থ অবস্থায় পরিবারের সঙ্গে রয়েছে।

এ ঘটনায় শিশুটির অভিভাবক সহযোগিতা প্রদানকারী স্থানীয় জনগণ, পোড়াদহ রেলওয়ে পুলিশ ও খালিশপুর থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন