বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

বাসন থানার বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৩:০৭ অপরাহ্ণ
বাসন থানার বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।
বাসন থানার বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার (০৯ মে ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, বাসন থানার অফিসারদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামীদের আটক করতে সক্ষম হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ রিয়াদ হোসেন (২১)। তার পিতার নাম মোঃ সাইদুল ইসলাম এবং মাতার নাম মোছাঃ মারুফা খাতুন। তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা বাজিনা পাড়া এলাকার কাশেম টেক্সটাইল সংলগ্ন গলির বাসিন্দা।
২. নূর নবী (২৬)। তার পিতার নাম আলাল উদ্দিন এবং মাতার নাম নূর নাহার। তার স্থায়ী ঠিকানা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কয়রাকুড়ি গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা এলাকায় আবু তাহেরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।


বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত দুই আসামীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ