সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

খুলনায় ছাত্রশিবিরের আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৪:১৫ অপরাহ্ণ
খুলনায় ছাত্রশিবিরের আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
খুলনায় ছাত্রশিবিরের আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো: আল-মাহফুজ শাওন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,  খুলনা মহানগর শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির খুলনা মহানগরের সভাপতি । তিনি একই সঙ্গে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে ক্রীড়াচর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

টুর্নামেন্টে খুলনা মহানগরের বিভিন্ন থানার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ