শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটের সাংবাদিক আব্দুল আলীম এর বাবার ইন্তেকাল

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৪:১৮ অপরাহ্ণ
জয়পুরহাটের সাংবাদিক আব্দুল আলীম এর বাবার ইন্তেকাল
জয়পুরহাটের সাংবাদিক আব্দুল আলীম এর বাবার ইন্তেকাল

জয়পুরহাট প্রতিনিধি ঃ যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার,   দৈনিক মানবজমিন, বাংলাদেশ বেতারের ও প্রতিদিনের সময়ের জয়পুরহাট প্রতিনিধি এবং জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আলীমের বাবা মজিবর রহমান মন্ডল শনিবার বেলা পৌনে ১১ টায় তার নিজ বাস ভবন জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুরে  ইন্তেকাল করেন। 
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে গলায় ক্যান্সার রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি পাঁচ সন্তান, স্ত্রী ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে শনিবার বিকেলে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের সদস্যরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন