সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে নকল সিগারেট উদ্ধার

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৪:২২ অপরাহ্ণ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে নকল সিগারেট উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে নকল সিগারেট উদ্ধার

নজরুল ইসলাম মুকুল,কুষ্টিয়া:
র্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে দৌলতপুরের গড়বাড়ীয়া গ্রাম থেকে বিপুল পরিমানের অবৈধ সিগারেট উদ্ধার করেছে। 
গত ৮ মে গভীর রাতপ  র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ১০নং দৌলতপুর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামস্থ মোঃ আহসান হাবীব এর ভাড়ায় প্রদানকৃত ফ্যাক্টরীতে” নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট প্রস্তুত ও অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে হেফাজতে রেখেছে সেই মোতাবেক অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল ও সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস এবং এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২, ভেড়ামারা, কুষ্টিয়া সহ অদ্য ৯ ভোরে উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সংবাদ পেয়ে ভাড়ায় নেয়া উক্ত অবৈধ সিগারেট কোম্পানির মালিক ও ম্যানেজারসহ কর্মচারিরা পালিয়ে যায় এবং উক্ত স্থান হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস এবং এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২, ভেড়ামারা,কুষ্টিয়া ১লাখ শলাকা নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট, ১৫০ কেজি তামাক, সিগারেট তৈরীর ফিল্টার ২৪ হাজার শলাকা জব্দ তালিকামূলে তার হেফাজতে নেন, ফ্যাক্টরী ও সিগারেট তৈরীর ৬ টি মেশিন আটক করে সীলগালা করেন। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় প্রচলিত আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ