সোমবার, ১১ মে ২০২৬
সারাদেশ

আশুলিয়ায় দুই নারীসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৪:৪২ অপরাহ্ণ
আশুলিয়ায় দুই নারীসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার
আশুলিয়ায় দুই নারীসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

(ঢাকা জেলা প্রতিনিধি :
নারয়ন সবুজ সরকার)

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই নারীসহ ৭জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজতে থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ও ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

শনিবার (৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

এর আগে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন গনরতপুর এলাকার মৃত আসাদ খানের ছেলে কারিজুল ইসলাম মানিক (৩৩) ও তার স্ত্রী মাছুমা আক্তার বিজলী(৩২), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যুগোয়দা এলাকার জয়নাল মিয়ার মেয়ে জামেনা (৩৩), জামালপুর জেলার ইসলামপুর থানার লক্ষীপুর এলাকার আবুল কাশেমের ছেলে মজনু মিয়া (৩৮), বগুড়া জেলার সোনাতলা থানার লক্ষী নারায়ণপাড়া এলাকার হাফিজার রহমানের ছেলে মোঃ রনজু মিয়া (৪৫), আশুলিয়ার পাড়াগাঁও এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ জাফর (৩৩) ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার হযরত আলীর ছেলে মোঃ শাহজালাল (৫০)।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কারিজুল ইসলাম মানিক, মাছুমা আক্তার বিজলী, জামেনা, মজনু মিয়া ও রনজু মিয়া নামের ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এরপরে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ডিবি পুলিশের পৃথক একটি দল আশুলিয়ার পারাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাফর নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের পৃথক একটি আভিযানিক আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ শাহজালাল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, শনিবার ভোররাতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি আভিযানিক দল সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৫২) নামের এক মাদক কারবারিকে ১০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম সাভারের তেঁতুলঝোড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান,  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

আব্দুর রাব্বি হাসান ওয়ালিদগ্রীষ্ম মানেই উষ্ণতার ঋতু–এ কথা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি। কি...

১১ May ২০২৬ · Monday · ০৪:৪১ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

ডেস্ক নিউজ:বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হ...

১১ May ২০২৬ · Monday · ০৩:৪৪ অপরাহ্ণ
নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে...

১১ May ২০২৬ · Monday · ০৪:২৩ পূর্বাহ্ণ