সোমবার, ১১ মে ২০২৬
সারাদেশ

“বাপ পুতে মিইল্লা দেড় খানি ক্ষেতের ধান কাটছিলাম,অহন এই ধান বেপারি ও নেয় না, সরকারে ও নেয় না

Admin ১০ May ২০২৬ · Sunday · ০২:০২ অপরাহ্ণ
“বাপ পুতে মিইল্লা দেড় খানি ক্ষেতের ধান কাটছিলাম,অহন এই ধান বেপারি ও নেয় না, সরকারে ও নেয় না
“বাপ পুতে মিইল্লা দেড় খানি ক্ষেতের ধান কাটছিলাম , অহন এই ধান বেপারি ও নেয় না, সরকারে ও নেয় না। কিতা করতাম জি , পুত লইয়া কী খামু”- সরকারের ধান ক্রয়ের শর্তে বিপাকে কৃষক

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে ঘাগড়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্ৰামের কৃষক জপন দেবনাথ এর সাথে ধানের খলায় কথা হয় । তিনি বলেন, ফুরদিঘা, বেহারকোনা , কাশিদ্দাপুর হাওরে ৩ খানি ক্ষেত করছিলাম। পইলা মেঘের মধ্যে বাপ পুতে আমরা দেড় খানি ক্ষেত কাটছিলাম অহন এই ধান বেপারি ও নেয় না সরকারে ও নেয় না কিতা করতাম জি পুত লইয়া,কি খামু । , বাকী দেড় খানি পানির তলে গেছে গা।  দুই দিন ধইরা মেঘ নাই , আইজ রোইদ উঠছে । পানির তলে দেড় খানি কাটবার লাগি হাওরে যাই , পানির তল থেইক্কা পঁচা ধান কাইট্টা আইন্না সড়কে তুলতাছি এই ধানের ভাত খাওন যাইতো না। এই পঁচা ধানের খের গরু ও খাইতো না। লাকড়ি হয়বো। এই তিন খানি ক্ষেত করতে মোট ৭০ হাজার টেহা খরচ গেছে । যে দেড় খানি কাডা হয়ছে মেঘের মধ্যে হেই ক্ষেতে  ৬০ মন ধান হয়েছে। বর্তমানে ৬০০ টেহা ধরে ৬০ মনের দাম ৩৬ হাজার টেহা। এর মধ্যে পদক্ষেপ সমিতি থেইক্কা ৫০ হাজার টেহা কিস্তি আনছিলাম। কিস্তি দিমু কইত্তে মাত্র ৩৬ হাজার টেহার ধান বেইচ্চি । এই ধানের সেম্পল লইয়া সরকারের গোদামে গেছলাম।তারা বিভিন্ন নিয়ম দেহাইয়া আমাদের ধান বাজিয়াপ্ত করছে । আমার মত আরো চারজন কৃষক গোদাম থেইক্কা ধান লইয়া ফেরত আইছে। একি পাড়ার রবীন্দ্রনাথ দেবনাথ জানান, এই তিন হাওরে অন্তত এখনো ৩০০ একর জমি পানিতে তলিয়ে রয়েছে। তিনি বলেন, এই তিন হাওরের মধ্যে তারও ৫ খানি ক্ষেত রয়েছে। তিনি এই ক্ষেত বন্ধক রাইক্কা বোরো জমি  করে আসছেন।৫ খানির মধ্যে ৩ খানি দেশীয় শ্রমিকদের দিয়ে চড়া মূল্যে কাটাতে হয়েছে। এই ধানেও খলার মধ্যে গ্যাজ আইয়া পড়ছে । তিন খানি ক্ষেতে ৩০০ মন ধান হওয়ার কথা এহানে আমি ১০০ মন ধান পাইছি । অহনো আমার ২ খানি ক্ষেত পানির তলে , রোইদ উঠলে কি কাম হয়বো, যদি পানি না কমে । তিনি মহাজনের কাছ থেইক্কা ২ লাখ টাকা ঋণ এনেছেন।  অন্যদিকে গো - খাদ্যের তীব্র সংকট। যে অবস্থা গরু বাছুর পালন যাইতো না। আমরার যে ধান সরকার ও নিতো না, আবার গরু বাছুর বেইচ্চা মহাজনের ঋন শোধ করলে না খাইয়া থাহন লাগবো। এমনিতেই আমাদের পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময় ফেনী কুমিল্লা তে কাজে চলে যায় বাঁচার তাগিদে। ইটনা উপজেলার বরি বাড়ি গ্ৰামের কৃষক সৈকত আলী আক্ষেপ করে বলেন, ক্ষেতে পানি আইটকা রয়েছে । অনেক কষ্টে ধান কাইট্টা আনছি । কিন্তু রোইদ নাই । ধান শুকানোর জায়গা পানির তলে । রোইদ উঠলে হাওরের পানি নামার সম্ভবনা কম । নদীর পানি প্রতিদিনি বাড়ছে । বর্তমান ধানের বাজার ৫০০-৬০০ টেহা বেচন যা । ধান কাডা, মারাই সহ হগলতা মিলাইয়া ১ মন ধান ফলাতে ১২ শত ৩৫ টাকা খরচ হয়। সারাডাই লোকসান। আমরা কৃষকরা মরা, সরকার আমরার ক্ষতির লিষ্টি করছে । কই অহনো এক টেহা পাইলাম না। সরকার দিলে আর কই টেহা দিবো , হেই টেহা দিয়া ঘাও হুয়াইতো না আমরা মরা ,মরাই থাকুম।

মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী প্রতি একরে গড় ফলন হয়েছে ৬০ মন । কিন্তু এই  আবহাওয়ার কারণে ঘরে ধান তুলা কৃষকদের মরন ফাঁদ । বর্তমানে পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে শ্রমিক সংকট । হারভেস্টার পানিতে নামে না । একর প্রতি একজন শ্রমিক যেখানে ৬০০ টাকা মজুরিতে কাজ করতো , সেখানে ৬০০-২০০০ টাকা দাঁড়িয়েছে একজন শ্রমিকের পারিশ্রমিক। মারাই , যারাই  ও পরিবহন খাতে যেখানে ৮ হাজার টাকা খরচ হতো এখন তেলের মুল্য বৃদ্ধি ও জলাবদ্ধতার কারণে তা দাঁড়িয়েছে ২০- ২৫ হাজার টাকা। এদিকে সরকারি ক্রয় মুল্য ১৪ শত ৪০ টাকা নির্ধারণ থাকলেও , তার সুফল পাচ্ছে না চাষিরা । কৃষকের অভিযোগ গোদামে ধান দিতে গেলে আদ্রতা পরিমাপ এবং ব্যাংক হিসাবের জটিলতায় পড়তে হয়। এ ব্যাপারে মিঠামইন খাদ্য গোদাম কর্মকর্তা মোস্তফা কামালের সাথে কথা বললে তিনি জানান, ধান সংগ্রহের জন্য সর্বোচ্চ ১৪ শতাংশ আর্দ্রতার শর্ত দেওয়া হয়েছে। শুকাতে না পারাই কৃষকদের ধানে আদ্রর্তা পাওয়া গেছে ২০-২২ শতাংশ। তিনি আরো বলেন, ২৭ টন ধান ক্রয় করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ধান আসবে আগামী সপ্তাহ থেকে। 
এদিকে ধান ক্রয় সংগঠনের সভাপতি, (যাদের কে দেশীয় ভাষায় বেপারি ও ফরিড়া  বলা হয়ে থাকে) । বেপারি দুর্বাজ মিয়া জানান, বর্তমান ভেজা ধান ৬০০ টাকা মন ধরে ক্রয় করি । ভৈরব,আশুগঞ্জ, ওই সকল আড়তে আমরা ধান পাঠাই।  ভালো ধান না হলে আড়তদার নিতে চায় না। অন্যদিকে চালের মিল মালিকরা এসকল ধান কিনতে চাই না। ভালো ধান না হলে দাম তো কম হবেই।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

আব্দুর রাব্বি হাসান ওয়ালিদগ্রীষ্ম মানেই উষ্ণতার ঋতু–এ কথা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি। কি...

১১ May ২০২৬ · Monday · ০৪:৪১ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

ডেস্ক নিউজ:বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হ...

১১ May ২০২৬ · Monday · ০৩:৪৪ অপরাহ্ণ
নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে...

১১ May ২০২৬ · Monday · ০৪:২৩ পূর্বাহ্ণ