বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন- এমপি আবুল কালাম আজাদ

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ০৩:৪০ পূর্বাহ্ণ
পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন- এমপি আবুল কালাম আজাদ

‎এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি (খুলনা): খুলনার পাইকগাছায় বোরো সংগ্রহের শুভ উদ্বোধন করেছেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।‎মঙ্গলবার ( ১২ মে) খুলনার উপজেলা পাইকগাছায় বোরো মৌসুমের ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করার মাধ্যমে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক দেবলা শীল,  ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা আব্দুর রহিম, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা স ম আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু,  সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব মুরশাফুল আলম, হেদায়েত হোসেন, জাহাঙ্গীর হোসেন, আক্তারুজ্জামান খোকন, আসাদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, সোহেল, তামিম রায়হান, লিটন গাজী, খাদ্য অফিসের জিএম শাহেদুজ্জামান, মাহবুবুর রহমান, বিকাশ মন্ডল, পবিত্র মন্ডল, প্রণব সরদার, সুভাষ সরকার, কৃষক অনুকূল ব্যানার্জি ও সবুর মোড়ল। 
‎লক্ষমাত্রা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত ৩৬ টাকা কেজি এবং ১৪৪০ টাকা মন দরে সরাসরি কৃষকের কাছ থেকে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে  ৬২৯ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে সরকার। একজন সর্বোচ্চ ৩ এবং সর্বনিম্ন ১ মেট্রিক টন ধান বিক্রয় করতে পারবেন। 
‎অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ দেশের খাদ্য নিরাপত্তা এবং কৃষকের নায্য মূল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
‎

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ