বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় ধানের বাজার মুখ থুবড়ে পড়েছে হতাশ সাধারণ কৃষক

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ০৫:১৬ পূর্বাহ্ণ
লোহাগড়ায় ধানের বাজার মুখ থুবড়ে পড়েছে  হতাশ সাধারণ কৃষক

জেলা প্রতিনিধি নড়াইল: কৃষক বাচলে দেশ বাঁচবে। নড়াইলের লোহাগড়া উপজেলার সকল হাট বাজারে ধানে মুল্য এক হাজার থেকে ১১ শ টাকা। এই মূল্য নিয়ে বিপাকে পড়েছে মেহনতী সাধারণ কৃষক।

একদিকে প্রকৃতির বৃষ্টিতে ভিজে যাচ্ছে ধান, ওপর দিকে জনের দাম হাজার টাকা ছাড়িয়েছে তারপর আবার এলাকার ধান ব্যাবসায়ীদের সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে দেয়া। এযেন বিট্রিশ নীল সাহেবদেরকে হার মানিয়েছে।

এলাকার সাধারণ কৃষক,রইচ উদ্দিন টিপু, এচকেন মৃধা, মানিক শেখ,ফরিদ সিকদার, রফিকুল মন্ডল সহ শতাধিক কৃষকের সাথে কথা হলে তারা বলেন আমরা শুনছি বাপু কৃষক নাকি বাংলাদেশের জান!! এ কি করতিছে আমাগে সরকার মাইরে ফেলাক!!  সারা বছর কষ্ট ওইরে ধানের দাম ১১শ টাহা মন। শুনছি নীল সাহেবরা জোর করে নীল চাষ করায় সঠিক মূল্য দেতো। এতো তার চেয়ে খারাপ। সামনের বছর রিকসা চালাতি যাবানি, ধান,মান আর লাগাবো নানে।

এই বিষয়ে লোহাগড়ার স্থানীয় কয়েকজন ধান ব্যাবসায়ীর সাথে কথা হলে তারা বলেন সরকার বিদেশ থেকে চাউল আমদানি ও মিলাররা কম দামে ধান ক্রয় করাতে ধানের বাজার ধস নেমেছে।

এবিষয়ে লোহাগড়া উপজেলার কৃষি কর্মকর্তা মুনমুন সাহার সাথে কথা হলে তিনি বলেন লোহাগড়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। তবে বৃষ্টির কারণে কৃষক ক্ষতিগ্রস্থ।আর ধানের মুল্য তো সরকার নিদিষ্ট একটা দাম দিয়েছে। তবে কেন স্থানীয় ধান ব্যাবসায়ীরা এমন সিন্ডিকেট করেছে তা আমার জানা নাই। ধানের মুল্য নিয়ে ঊর্ধ্বতন মহলে কথা বলেছি।

নড়াইল জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান বলেন ধান ক্রয়বিক্রয় ভোক্তা অধিকার আইনে পড়ে না। বিষয়টি কৃষি বিপনন বিভাগের আপনার সেখানে যোগাযোগ করেন।  

এই ধানের মুল্য নিয়ে উপজেলার প্রতি এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। এলাকাবাসী ধানের ন্যায্য মুল্য চাই।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ