সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

কর্তৃপক্ষের স্বাক্ষর নেই, ঢাবির বিপক্ষে মাঠে নামার আগেই হারল ববি

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ১০:১১ পূর্বাহ্ণ
কর্তৃপক্ষের স্বাক্ষর নেই, ঢাবির বিপক্ষে মাঠে নামার আগেই হারল ববি

আবদুল্লাহ আল শাহিদ  খান  ,  ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক অস্থিরতার কালো ছায়া এবার আছড়ে পড়ল খেলার মাঠে। আজ (১৩ মে) সকাল ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ হওয়ার কথা থাকলেও, দাপ্তরিক নথিপত্রে রেজিস্ট্রারের স্বাক্ষর না থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়।


দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম পৌঁছালেও প্রশাসনিক গাফিলতিতে লড়াই করার সুযোগটুকুও পায়নি দলটি। সাধারণ শিক্ষার্থীদের মতে, প্রশাসনের চরম ব্যর্থতায় আজ খেলার মাঠও শিক্ষার্থীদের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে।


 ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী রামিম খান বলেন, "এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের মান-সম্মানের প্রশ্ন। আমরা ওখানে খেলতে গিয়েছি অথচ আমাদের কোনো অথরিটি নেই, আমাদের সাথে কোনো ম্যানেজার পর্যন্ত নেই। আমরা অভিভাবকহীন অবস্থায় চরম অপদস্থ হয়েছি। প্রশাসনের এই ব্যর্থতা আর খামখেয়ালিপনা থেকে আমরা মুক্তি চাই।"


​ফুটবল দলের দলনেতা রুবেল ক্ষোভ প্রকাশ করে বলেন, "দাপ্তরিক কাজ কর্ম বন্ধ থাকায় আমরা রেজিস্ট্রারের সাইন আনতে পারিনি। আমাদের স্পোর্টসের কোনো সাইন নাই। তাই তারা (ঢাবি) খেলতে রাজি হয়নি এবং কতৃপক্ষ ( চবি) তাদের কথাই শুনেছে। 


​এ ব্যাপারে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. আতিকুল হক ফরাজীকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ