শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
রাজনীতি

বকশীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসতে চান উজ্জ্বল সরকার ও শিশির আহাম্মেদ নিশান

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ১২:৩৭ অপরাহ্ণ
বকশীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসতে চান উজ্জ্বল সরকার ও শিশির আহাম্মেদ নিশান

 

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা ছাত্ররাজনীতিতে নতুন উদ্যম ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রত্যয়ে আবারও নেতৃত্বে আসতে মাঠে নেমেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি পদপ্রার্থী উজ্জ্বল সরকার এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিশির আহাম্মেদ (নিশান)।

দ্বিতীয়বারের মতো নেতৃত্বের প্রত্যাশা নিয়ে তারা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পরিকল্পনা, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরছেন। শিক্ষার্থীদের সুখ-দুঃখ, সমস্যা-সংকট এবং অধিকার আদায়ের প্রশ্নে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই দুই তরুণ নেতা।

সভাপতি পদপ্রার্থী উজ্জ্বল সরকার বলেন, “ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়, শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই শিক্ষার্থীরা যেন ভয়ভীতি ছাড়া নিজেদের কথা বলতে পারে।”

সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিশির আহাম্মেদ নিশান বলেন, “শিক্ষার্থীদের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা, তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখাই হবে আমাদের প্রধান দায়িত্ব। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই।”
স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, উজ্জ্বল সরকার ও নিশান দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, ভর্তি সংক্রান্ত জটিলতা, আর্থিক অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ফলে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও তাদের ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা, মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার থাকাই হবে তাদের আগামী দিনের প্রধান লক্ষ্য।
নেতৃত্ব প্রত্যাশী উজ্জ্বল সরকার ও শিশির আহাম্মেদ নিশান আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা তাদের অতীত কাজের মূল্যায়ন করবে এবং আবারও তাদের ওপর আস্থা রাখবে। তারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবেন বলেও জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ