অষ্টগ্রামের হাওরে ধান কেটে ফেরার পথে ঝড়ের কবলে নৌকা ডুবে নিখোঁজ: ১
বিজয় কর রতন, কিশোরগঞ্জ, প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর বেরিবাঁধের নিকটে হাওরে আজ ১৩ ই মে বুধবার দুপুরে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ইমান ( ২৫ ) নামে এক যুবক নৌকা ডুবে নিখোঁজ রয়েছে। ইমান নূরপুর,নালিতাকান্দি পাড়ার আবুল হোসেনের পুত্র। নিখোঁজ ইমানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জানা যায়, ঘটনার দিন দুপুরে নূরপুর গ্ৰামের ৪ জন কৃষক নৌকা নিয়ে হাওরে ধান কাটা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় । এমন সময় হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হলে এ সময় বজ্রপাতের ভয়ে ইমান পানিতে নেমে যায় । বাকি ৩ জন কৃষক নৌকায় ছিল। ইমান পরে নৌকায় আর উঠতে পারেনি । নৌকা খানি ডুবে যায় ৩ জন কৃষক বেঁচে গেলেও ইমান নিখোঁজ রয়েছেন। এ সংবাদ গ্ৰামে পৌঁছালে গ্ৰামের লোকজন বিভিন্ন জেলে নৌকা নিয়ে হাওরে খোঁজাখুঁজি করতে থাকে। প্রায় ৪ ঘন্টা খোঁজাখুঁজির পর নিখোঁজ ইমানের লাশ পাওয়া যায়নি । আবু কায়সার নামে ইমানের চাচা তিনি জানান, ডুবুরিদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা সকালে আসবে। ইমানের পিতা আবুল হোসেন ছেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান জানান, ইমান নিখোঁজের বিষয়টি তারা জানেন। আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। অন্যদিকে ডুবুরিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান অষ্টগ্রামে ডুবুরি নেই কিশোরগঞ্জে যোগাযোগ চলছে ।
বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন, কিশোরগঞ্জ।