রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

সুন্দরবনে ডাকাত -বনরক্ষীর বন্দুকযুদ্ধ: আস্তানা থেকে ৪ জেলে উদ্ধার

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ০২:৫১ অপরাহ্ণ
সুন্দরবনে ডাকাত -বনরক্ষীর  বন্দুকযুদ্ধ: আস্তানা থেকে ৪ জেলে উদ্ধার

মো: রাজ হাওলাদার মোংলা প্রতিনিধি

​পূর্ব সুন্দরবনে বনদস্যুদের আস্তানা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (১৩ মে) সকালে দস্যুদের সঙ্গে বনরক্ষীদের এক দফা গোলাগুলির পর তাদের উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত একটি বন্দুক ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়েছে।

​বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি খালের সিঙারটেক এলাকায় বনরক্ষী ও স্মার্ট টিমের সদস্যরা নিয়মিত যৌথ টহল দিচ্ছিলেন। এ সময় দস্যুদের উপস্থিতি টের পেয়ে অভিযান শুরু করলে বনকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় দস্যুরা। আত্মরক্ষার্থে বনরক্ষীরাও পাল্টা ৭ রাউন্ড গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলির এক পর্যায়ে দস্যুরা বনের গহিন অরণ্যে পালিয়ে যায়।

​পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বনদস্যুদের আস্তানা থেকে হাত-পা বাঁধা অবস্থায় চারজন জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন— বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান ও মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম এবং দাকোপ উপজেলার ইরাক শেখ। তারা গত বেশ কিছুদিন ধরে দস্যুবাহিনীর হাতে জিম্মি ছিলেন।

​সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দস্যুদের দমনে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনদস্যুদের গ্রেফতারে সুন্দরবনে অভিযান আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ