বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

অনলাইন ডেস্ক ১৩ May ২০২৬ · Wednesday · ০৩:৫৪ অপরাহ্ণ
ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ সাইফুর রহমান:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির আলহাজ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। বুধবার সকাল ৭ চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক , ভূরুঙ্গামারী প্রেসক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানাযায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। এসএসসি পাশ করার পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস(বিডিআর) এ যোগদান করেন। দীর্ঘদিন চাকরি শেষে ২০০৬ সালে অবসর গ্রহণ করে। পরে তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত হন এবং সর্বশেষ তিনি উপজেলা আমিরের দায়িত্ব পালন করছিলেন। তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন‍্য হাসপাতালে ভর্তি হন। পরে ডায়বেটিস, উচ্চ রক্ত চাপ ও কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হন।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। বুধবার বিকেল ৪ ঘটিকায় সোনাহাট উচ্চ বিদ‍্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

এক শোক বাণীতে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, প্রবীণ রাজনীতিবিদ আলহাজ আনোয়ার হোসাইন ইসলাম ও ইসলামী আন্দোলনের জন‍্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। দক্ষ সংগঠক হিসেবে তিনি ইসলামি আন্দোলনের কাজকে একটি মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামি আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

অপর এক শোকবার্তায় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার স্বপন গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আলহাজ আনোয়ার হোসেন একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তার অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দ্বীনের কাজে নিয়োজিত থেকে দুনিয়ার সফর শেষ করলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

 

এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, এনসিপির উপজেলা মুখ‍্য স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা আমির মুফতি ওমর ফারুক, শ্রমিক কল‍্যান ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশন, আন নুর ফাউন্ডেশন, আল- হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদ গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ