শনিবার, ০৬ জুন ২০২৬
দুর্ঘটনা

কালিয়াকৈরে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে আতঙ্কে অতিষ্ঠ জনজীবন আহত

Admin ১৪ May ২০২৬ · Thursday · ০৯:৪০ পূর্বাহ্ণ
কালিয়াকৈরে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে আতঙ্কে অতিষ্ঠ জনজীবন  আহত

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার  (১৪মে) দিনভর উপজেলার হরতকিতলা, আমতলা বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি উন্মত্ত কুকুর কালিয়াকৈর  উপজেলার হরতকিতলা আমতলা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর
উপজেলার জোড়া ব্রিজ এলাকায় একজন, লতিফপুরে একজন, টিএন্ডটি রেললাইনের কাছে একজন, হাইটেক ফ্লাইওভারের নিচে একজন এবং সমাহারের গেটের সামনে একজনসহ বিভিন্ন স্থানে মোট ১০ জনকে কামড়িয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত পাগলা কুকুরটি আটক বা নিধনের জন্য উপজেলা প্রশাসন ও পৌরসভার হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দা মো. রাসেল বলেন, “হঠাৎ করে কুকুরটি মানুষকে কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে রয়েছে। দ্রুত কুকুরটি আটক করা প্রয়োজন।”

আরেক স্থানীয় বাসিন্দা রায়হান জানান, “দিনভর মানুষ আতঙ্কের মধ্যে চলাফেরা করছে। অনেকেই ছোট শিশুদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না।”

এদিকে আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডাঃ অজিদ বলেন, “কুকুরে কামড়ের ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে। কুকুরে কামড় দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া জরুরি।

কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদ তাল্লুকদার বলেন, “বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।”

এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, “পাগলা কুকুরের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ