তাড়াইলে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) :
ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও AACOদের অংশগ্রহণে কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম্য আদালত সক্রিয়কারণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে উপজেলার ০৭ টি ইউনিয়ন পরিষদের ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গণের সাথে গ্রাম্য আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার সভাপতিত্বে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের স্থানীয় সরকার বিভাগের তাড়াইল উপজেলা সমন্বয়কারী হাবিবুর রহমান ভূঁইয়া উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসময় তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম অপারেটর শারমিন আক্তার, রাউতি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব ঘোষ, ধলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ছাইদুর রহমান, জাওয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান, দামিহা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাদিউল ইসলাম, দিগদাইড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অনুরঞ্জন রায় এবং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী তরিকুল ইসলাম।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মামলা গ্রহণ, নিষ্পত্তি এবং নিষ্পত্তিকৃত মামলার নথি সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার পাশাপাশি গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিন গ্রাম আদালতের শুনানি কার্যক্রম পরিচালনা করতে হবে এবং প্রতি মাসের শেষ কর্মদিবসে মাসিক রিপোর্ট প্রস্তুত করে উপজেলা প্রশাসনে প্রেরণ নিশ্চিত করতে হবে।
এসময় উপজেলা সমন্বয়কারী হাবিবুর রহমান গ্রাম আদালত সক্রিয়করণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য মামলা এবং ফৌজদারি ও দেওয়ানি মামলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় তিনি কার্যক্রম বাস্তবায়নে উপজেলার সকল ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বার্তা প্রেরক
রুহুল আমিন
তাড়াইল কিশোরগঞ্জ।
তারিখ: ১৪-০৫-২০২৬ খ্রি.
০১৭১০-৪০৪০১২