রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

দেওয়ানগঞ্জে গৃহবধূ ও যুবককে ‘আপত্তিকর অবস্থায়’ আটকের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

Admin ১৫ May ২০২৬ · Friday · ০৭:০৭ পূর্বাহ্ণ
দেওয়ানগঞ্জে গৃহবধূ ও যুবককে ‘আপত্তিকর অবস্থায়’ আটকের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে এক গৃহবধূ ও কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার এক যুবককে কথিত আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৫-০৫-২০২৬) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে গৃহবধূর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা চলছিল। অভিযোগ রয়েছে, তারা গোপনে নিয়মিত যোগাযোগ রাখতেন। শুক্রবার রাতে স্থানীয় কিছু মানুষ তাদের সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে ঘটনাস্থলে জড়ো হন এবং পরে তাদের আটক করেন বলে জানা যায়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলের আশপাশে ভিড় জমাতে শুরু করেন। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আটক নারী প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। এ বিষয়টি নিয়েও এলাকায় নানা গুঞ্জন ও আলোচনা চলছে। তবে এসব বিষয়ে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল বিরাজ করছে।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ